থাই সামরিক সরকার বেশি দিন স্থায়ী হবে না: থাকসিন

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫২

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপ্রায় দুই বছর পর নীরবতা ভাঙলেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া থাকসিন দাবি করেছেন, থাইল্যান্ডের সামরিক সরকার বেশি দিন স্থায়ী হবে না। এছাড়া বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে দেশের পরিস্থিতি ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে থাকসিন সামরিক সরকার ২০১৭ সালে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগকে দেশকে ‘পেছনের দিকে নিয়ে যাওয়া’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমি দেখছি দেশ এগিয়ে যাওয়ার বদলে পেছনে যাচ্ছে। নতুন সংবিধানের মাধ্যমে দেশকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সংবিধান হবে থাইল্যান্ডের সবচেয়ে খারাপ সংবিধান। এ কারণে আমরা উদ্বিগ্ন।  

থাকসিন আরও বলেন,  যেভাবে তারা দেশ পরিচালনা করছে তাতে আমি মনে করি এই পরিস্থিতি তাদেরকে বেশিদিন ক্ষমতায় থাকতে দেবে না। যে শাসনামলে জনগণকে উপেক্ষা করা হয়, তা বেশিদিন স্থায়ী হয় না।

তিনি বলেন, সেনাবাহিনী প্রকাশ্যে বার বার ক্ষমতা ফিরিয়ে দেওয়া ও দেশকে এগিয়ে নেওয়ার কথা বলে। কিন্তু দেড় বছর পার হয়ে গেলেও ক্ষমতা হস্তান্তরের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

থাকসিন সিনাওয়াত্রা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর প্রায় ১০ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। তার বোন ইংলাক সিনাওয়াত্রা পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে ইংলাককেও ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। সেই থেকে থাইল্যান্ডের রাজনীতি নিয়ে এক প্রকার চুপচাপ ছিলেন থাকসিন।  সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম