পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়বো, আমরাই ক্ষমতায় যাবো: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ২০:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২৩, ২১:১৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। ওই নির্বাচনে তিনিই বিজয়ী হবেন। জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আসলে ইমরান খানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সহিংসতার ঘটনায় দলটির দশ হাজারের বেশি কর্মী-সমর্থককে গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখনও কারাগারে। সরকারের চাপের মুখে অনেকে ইমরানের দল ছেড়েছেন। ওই ঘটনার পর থেকে লাহোরের নিজ বাসভবন জামান পার্কে অনেকটা গৃহবন্দি অবস্থায় তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে। তার সমর্থকদের জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে নিষিদ্ধ হতে পারে দলটি। জাতীয় নির্বাচনের আগে দেশটিতে থমথমে পরিস্থিতি।

সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইতোমধ্যে বলেছেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করাই এই সংকটের একমাত্র সমাধান।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকারে ইমরান বলেছেন, যদি পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে নতুন আরেকটি দল গঠন করা হবে। আসন্ন নির্বাচনে অংশ নিয়ে তাতে বিজয়ী হবো।

ইমরান আরও বলেন, সরকার যদি আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে পাঠায় তারপরও আমার দল জয়ী হবে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, দেশের সংকটময় পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
সর্বশেষ খবর
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ 
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কী করেন প্রভা, জানালেন নিজেই
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
যে কাজে বয়স বাড়লেও মস্তিষ্ক থাকবে সক্রিয়
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি