দ. কোরিয়ায় বন্যা-ভূমিধস: সেই টানেলে ১৩ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ০৮:৫৩আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:০৪

দক্ষিণ কোরিয়ার চেওংজু শহরে ভয়াবহ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে যাওয়া টানেলে আটকে পড়া ১৩ যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। অক্লান্ত চেষ্টার পর ওই সুড়ঙ্গ থেকে মরদেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা।

দক্ষিণ কোরিয়ায় শনিবার ব্যাপক বৃষ্টি, পাহাড় ধস ও আকস্মিক বন্যায় গুরুত্বপূর্ণ টানেলটি প্লাবিত হয়। সেই সময় ভেতরে একটি বিদ্যুৎচালিত যাত্রীবাহী বাসসহ একাধিক গাড়ি ছিল। এতে যাত্রীও ছিলেন কয়েকজন। রবিবার পানি সরিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দিন শনিবার ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ৬৮৫ মিটার টানেলটিতে ঠিক কতজন আটকা পড়েছিলেন স্পষ্ট না করলেও ১৫টি গাড়ি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পানি অপসারণ করছে উদ্ধারকর্মীরা, ছবি: ইপিএ

কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমন মর্মান্তিক ঘটনার আগে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার সতর্কতা জারি করেছিল দেশটির বন্যা নিয়ন্ত্রক দফতর। অনেকে বলেছেন, ওই পরিস্থিতিতে টানেল এলাকার চারপাশে যানবাহন সরিয়ে নেওয়া উচিত ছিল।

প্রবল বর্ষণ ও ভারী বৃষ্টি গত এক সপ্তাহে দক্ষিণ কোরিয়াজুড়ে অন্তত ৩৯ জন প্রাণহানি হারিয়েছেন। গত মৌসুমের চেয়ে এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। পাহাড়ি ঢলে শত শত বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত। এতে ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে; ভোগান্তিতে লাখ লাখ মানুষ। হাজার হাজার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে। 

কোরীয় আবহাওয়া প্রশাসন আগামী বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।  সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের