শি জিনপিংয়ের সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৩, ১৯:৫০আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:৫০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ কূটনীতিক হেনরি কিসিঞ্জার। বৃহস্পতিবার (২০ মার্চ) চীনের ডায়াউতের অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চীনের একটি বিবৃতিতে কিসিঞ্জারকে কিংবদন্তি কূটনীতিক আখ্যা দেওয়া হয়েছে। তাছাড়া চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনে তার পূর্ববর্তী অর্জনগুলো তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ কর্মকর্তা যখন চীনে রাষ্ট্রীয় সফরে এসেছেন ঠিক ওই সময়েই কিসিঞ্জার চীন সফরে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন-মার্কিন আলোচনার একটি ব্যাকচ্যানেল তৈরির চেষ্টা করছেন কিসিঞ্জার। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, কিসিঞ্জারের এই সফর তার ব্যক্তিগত উদ্যোগ।

কিসিঞ্জার সোমবার সফরে আসার পর চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে বৈঠক করেছেন।

শতবর্ষী কিসিঞ্জারের সফর সরকারি সূচিতে রাখা হয়নি। ১৯৭১ সালে সর্বশেষ গোপন বৈঠকের ৫২ বছর পর এই সফর করছেন তিনি। তার ওই সফরটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের পথ খুলে দিয়েছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় পরও কিসিঞ্জারকে অনেকেই ‘চীনের বন্ধু’ হিসেবে বিবেচনা করেন। মে মাসে চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস কিসিঞ্জারের প্রশংসা করে তাকে ‘তীক্ষ্ণ বুদ্ধির’ একজন মানুষ বলে উল্লেখ করেছিল।

/এসএইচ/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী