চীনে ব্যায়ামাগারের ছাদ ধসে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১২:০০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:০০

চীনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে স্থানীয় সময় রবিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, ধসে পড়ার সময় ১৯ জন ভেতরে আটকা পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হতাহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ভবনটির দায়িত্বে থাকা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গের চারজন পালিয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে বের করা ১৫ জনের মধ্যে কেবল চারজন বেঁচে গেছেন।

চীনে নির্মাণ দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। নিরাপত্তার দুর্বলতা এবং দুর্বল আইনকে এর জন্য দায়ী করা হয়ে থাকে।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম