তাইওয়ানে ধেয়ে আসছে টাইফুন, সামরিক মহড়া বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৯:৪৭আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৫২

তাইওয়ান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডাকসুরি’। ফলে বৃহত্তম সামরিক মহড়ার কিছু অংশ বাতিল করেছে দেশটি। গত চার বছরে প্রথমবার দ্বীপটিতে এমন শক্তিশালী টাইফুন আঘাত হানতে যাচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (২৪ জুলাই) থেকে শুরু হওয়া বার্ষিক হান কুয়ান মহড়া শুরু করেছে তাইওয়ানের সামরিক বাহিনী। ভবিষ্যৎ-এ চীনের সম্ভাব্য আক্রমণ থেকে সুরক্ষার অংশ হিসেবে এই মহড়া।

বছরের এই সময়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে টাইফুন একটি সাধারণ ঘটনা। কিন্তু ২০১৯ থেকে এখন পর্যন্ত কোনও টাইফুন দ্বীপে সরাসরি আঘাত হানেনি। তাইওয়ান আগামী বুধ ও বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ার পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া বাতিল হবে কিনা স্পষ্ট করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টাইফুনের অবস্থান

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো সতর্কবার্তায় জানিয়েছে, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। দক্ষিণের বন্দরনগরী কাওশিউংয়ের কর্তৃপক্ষ জানায়, সাগরের কন্টেইনারবাহী জাহাজাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন অনলাইনে পোস্ট বলেছেন, আমি জনগণকে টাইফুনের হুমকিকে অবহেলা না করতে অনুরোধ করছি।

ঝড়ের প্রভাবে ফিলিপাইনের উত্তরে প্রদেশ কাগায়ানে স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যাপ্রবণ এই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষের বসবাস।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জলোচ্ছ্বাস তিন মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। তাই বন্ধ ফেরি চলাচল। জলবায়ু বিজ্ঞানীরা দীর্ঘদিন সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণতা ঝড়ের তীব্রতা এবং বারবার হতে পারে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের