রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১৫:১৫ আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৬:২৪

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। শুক্রবার নতুন এই নিষেধাজ্ঞার একটি বিশদ তালিকা প্রকাশ করেছে জাপান। ইলেক্ট্রিক ও হাইব্রিড যানবাহন রফতানির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা।

ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া। ইতোমধ্যে পশ্চিমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি  করেছে মস্কোর ওপর। এবার রাশিয়ায় বৈদ্যুতিক সরঞ্জাম ও হাইব্রিড গাড়ি রফতানির ওপর নিষেধাজ্ঞা দিলো টোকিও।

শুক্রবার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মন্ত্রিসভায় অনুমোদিত নতুন নিষেধাজ্ঞা ৯ আগস্ট থেকে কার্যকর হবে৷

জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকতৃা নরিয়ুকি কুরোদা বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার প্রায় দেড় বছর সময় হয়ে গেছে, আমরা রফতানি নিষেধাজ্ঞার অধীনে পণ্যগুলোর তালিকা বিস্তৃত করছি। সর্বশেষ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ঘোষিত নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় আরও যেসব পণ্য রয়েছে সেগুলো হলো ইস্পাত, প্লাস্টিক পণ্য এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ- যা সামরিক কাজে  ব্যবহার করা যেতে পারে। 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বশেষ খবর
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম