পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ২০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:৫১

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। রবিবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। জেলা কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও এ খবর জানিয়েছে। পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন নিহতের সংখ্যা।

সিন্ধু প্রদেশের দক্ষিণে নওয়াবশাহ জেলায় ট্রেনটির দশটি বগি লাইনচ্যুত হয়। পাকিস্তানের বৃহত্তম শহর করাচি থেকে দুর্ঘনাস্থল প্রায় ২৭৫ কিলোমিটার দূরে। হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সিরহারি স্টেশনের কাছে তা এটি দুর্ঘটনার কবলে পড়ে।

জিও টিভির খবরে বলা হয়েছে, অনেক মানুষ ট্রেনের একটি বগিতে আটকা পড়েছেন। উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সিন্ধুতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলমন্ত্রী সাদ রফিক বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল এবং কী কারণে লাইনচ্যুত হয়েছে তা জানার চেষ্টা করছেন তারা।

করাচি রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, অন্তত আটটি বগি রেললাইন থেকে ছিটকে গেছে।

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা সচরাচর ঘটে। ২০২১ সালে সিন্ধুতে ট্রেন দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত এমন দুর্ঘটনায় অন্তত ১৫০ জন নিহত  হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ
ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল
সর্বশেষ খবর
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ালো সরকার
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো ছাত্রদল
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: চসিক মেয়র
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান