‘ইমরান খান বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১২:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯:২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী নাইম হায়দোর পাঞ্জেথা দাবি করেছেন, কারাগারে সি-ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে। অ্যাটক কারাগারে কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না পিটিআইয়ের চেয়ারম্যান। ইমরান খানের সঙ্গে সোমবার দেখা করে এসব কথা জানান তিনি। খবর জিও নিউজের।

ইমরান খানকে যে কারাগারে বন্দি রাখা হয়েছে সেটিতে পোকামাকড়ের বাসা বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান তাকে জানান, বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত তিনি।

তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। আদালতের নির্দেশে লাহারের জামান পার্কের বাসভবন থেকে তাৎক্ষণিক আটক করা হয় ইমরানকে। তার দল পিটিআইয়ের অভিযোগ, রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আগে থেকেই রায়ের ফলাফল জানতো কিনা, এমন প্রশ্ন তুলেছেন দলটির নেতাকর্মীরা।

ইমরান খানের সঙ্গে দেখা শেষে সোমবার সাংবাদিকদের আইনজীবী বলেছেন, কারাগারে ছোট একটি কক্ষে রাখা হয়েছে, যেখানে একটি খোলা বাথরুম আছে। পিটিআই প্রধান আমাকে বলেছেন গ্রেফতারের সময় কোনও ওয়ারেন্ট দেখায়নি পুলিশ। ওই সময় তার স্ত্রী বুশরা বিবি’র কক্ষ ভাঙার চেষ্টা করেছে তারা।

পিটিআই প্রধান আইনজীবীকে জানান, কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া উচিত তাকে।

তোশাখানা মামলা প্রসঙ্গে আদালতের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলে জানিয়েছেন আইনজীবী হায়দোর পাঞ্জেথা।

/এলকে/
সম্পর্কিত
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি