আফগানিস্তানের ন্যাশনাল পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ১৭:০০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮:১০

আফগানিস্তানের জনপ্রিয় জাতীয় উদ্যানগুলোর একটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এর মাধ্যমে জনসমাগম স্থানে নারীদের প্রবেশাধিকার সীমিত করার বিধিনিষেধের তালিকাটি আরও দীর্ঘ করলো তালেবান শাসকরা। 

মধ্য বামিয়ান প্রদেশের নীলকান্তমণি-নীল হ্রদ এবং সুউচ্চ পাহাড়ের অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য উপভোগে প্রতি বছর হাজার হাজার মানুষ ব্যান্ড-ই-আমির জাতীয় উদ্যানে আসেন। পার্কে আসা নারীরা হিজাব পরার সঠিক পদ্ধতি মেনে চলছেন না অভিযোগ ওঠার পর এই নিষেধাজ্ঞা জারি করে সরকার।

নিরাপত্তা বাহিনীকে নারীদের পার্কে প্রবেশ করা বন্ধ করতে বলার সময় তালেবানের মন্ত্রী মোহাম্মদ খালিদ হানাফি বলেন, ‘নারীদের জন্য দর্শনীয় স্থানে যাওয়া আবশ্যক নয়।’

আফগান নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান তালিকার মধ্যে এই নিষেধাজ্ঞাকে সর্বশেষ বলে বর্ণনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশিরভাগ মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নারীদের বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বাড়ির বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের