শেষ হলো ভারতের চন্দ্রাভিযান: ইসরো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০

দুই সপ্তাহের সফল পর্যবেক্ষণের পর ভারত তার চাঁদের রোভারটিকে নিষ্ক্রিয় করে দিয়েছে। এটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম যান। দেশটির মহাকাশ সংস্থা ইসরো শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরো এক্স-এ (টুইটার) জানায়, চন্দ্রযান-৩ মহাকাশযান থেকে প্রজ্ঞান রোভারটিকে ‘স্লিপ মোডে’ নেওয়া হয়েছে। তবে এটির ব্যাটারি চার্জ করা রয়েছে, রিসিভারও চালু আছে।

 

 

ইসরো বলছে, অন্য অভিযানের জন্য এটিকে ফের সক্রিয় করা হতে পারে। অন্যথা, এটি চিরকাল ভারতের চন্দ্রদূত হিসেবে সেখানে থাকবে।

২০১৯ সালে একটি ব্যর্থ প্রচেষ্টার পর চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সফল হয়; যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ব্যাপক উল্লাসের জন্ম দিয়েছে। মিডিয়া এই অবতরণকে ভারতের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক কীর্তি বলে অভিহিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদে পৌঁছাতে পারলেও দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি কোনও দেশ। ভারতের পাশাপাশি রাশিয়াও লুনা-২৫ নামে একটি মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর চেষ্টা করেছিল। তবে শেষ সময়ে তা ব্যর্থ হয়।  

ইসরো বলছে, ইতোমধ্যে প্রজ্ঞান চাঁদে সালফার, লোহা, অক্সিজেন এবং অন্যান্য উপাদানের উপস্থিতি নিশ্চিত করেছে।

চাঁদ জয়ের পর ভারতের চোখ এখন সূর্যে। গ্রহটি নিয়ে গবেষণার জন্য শনিবার একটি স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি।

 

 

ইসরো জানায়, স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে রয়েছে। এটি এখন ১.৫ মিলিয়ন-কিমি (৯৩০,০০০ মাইল) যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে৷

 

 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি