মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২

সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সাই ঝাউ থাইকে নামের ফটোসাংবাদিককে ২০ বছর কারাদণ্ড দিয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনও সংবাদকর্মীকে দেওয়া এটিই সবচেয়ে দীর্ঘ সাজা। তিনি মিয়ানমার নাউ সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মে মাসের শেষের দিকে রাখাইনে ঘূর্ণিঝড় মোখার প্রভাব নিয়ে কাজ করার সময় গ্রেফতার করা হয়েছিল এই ফটোসাংবাদিককে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা শুরু হয়েছে। ইতোমধ্যে সামরিক শাসনের বিরোধিতা করার কারণে কয়েক হাজার মানুষকে কারাগারে পাঠানো বা হত্যা করা হয়েছে।

মিয়ানমার নাউয়ের ফটোসাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিকভাবে চারটি ভিন্ন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, সামরিক কাউন্সিল সাই ঝাউ থাইকে ৬ সেপ্টেম্বর প্রথম বিচারে কারাদণ্ড দিয়েছে। ইনসেইন কারাগারে  এই বিচার অনুষ্ঠিত হয়। তার কোনও আইনজীবী ছিল না।

এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মন্তব্য জানা যায়নি।

মুক্ত সাংবাদিকতার পক্ষে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এক প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে ২০২২  সালে তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ইরান।

ডিটেইন্ড  জার্নালিস্ট  গ্রুপের তথ্য অনুসারে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক সাংবাদিক গ্রেফতার ও চারজন নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম