বাখমুতের কাছের আন্দ্রিভকা গ্রাম রুশ মুক্ত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩

পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধস্ত শহর বাখমুতের কাছের একটি গ্রাম শক্রমুক্ত করার দাবি করেছে কিয়েভ সরকার। ফেসবুকে দেওয়া এক ঘোষণায় শুক্রবার এ দাবি করে ইউক্রেনের সেনাবাহিনী।

এতে বলা হয়, বাখমুতের কাছের আন্দ্রিভকা গ্রামটিকে মুক্ত করা হয়েছে। এ ছাড়া ক্লিশচিভকা এলাকায়ও আংশিক সাফল্য পেয়েছে সেনারা। এ সময় শত্রুদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

একদিন আগে বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার আন্দ্রিভকা গ্রামটিকে দখল মুক্ত করার দাবি করে। পরে অবশ্য এ দাবি থেকে সরে আসেন তিনি। কারণ তখনও ওই অঞ্চলে তীব্র লড়াই করছিল ইউক্রেনীয় সেনারা।  

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার বন্দর থেকে একটি জাহাজ ছেড়ে গেছে বলে জানিয়েছেন আইন প্রণেতা ওলেক্সি হোনচারেনকো। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ছবি পোস্ট করে তিনি লেখেন, কেম্যান দ্বীপপুঞ্জের পতাকাবাহী পুমা জাহাজটি ওডেসা বন্দর থেকে যাত্রা করেছে।

কৃষ্ণ সাগরের শস্যচুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে ইউক্রেনীয় বন্দরগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে রাশিয়া। এতে খাদ্যপণ্য রফতানিতে ব্যাপক জটিলতার মুখে পড়ে কিয়েভ। তুরস্ক সরকার চুক্তিটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের