যুদ্ধবিরতির আলোচনা শেষে সৌদি আরব ছাড়লো হুথি প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০

সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার পর সৌদি আরব ছেড়েছে ইয়েমেনের ইরান  সমর্থিত হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল। সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাঁচ দিনের আলোচনার পর রিয়াদ ছেড়েছেন তারা। ইয়েমেনের সংঘাত অবসানে যুদ্ধবিরতি চুক্তির জন্য এই আলোচনা প্রক্রিয়া চলছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও হুথিদের পরিচালিত সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হুথিদের আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরবে আলোচনা পর মঙ্গলবার হুথি প্রতিনিধি দল ও ওমানের মধ্যস্থতাকারীরা ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছেন।

দুটি সূত্র  জানিয়েছে, বিদেশি সেনা প্রত্যাহার ও সরকারি কর্মীদের বেতন প্রদানের প্রক্রিয়াসহ হুথি ও সৌদি আরবের মধ্যে কয়েকটি প্রধান বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। শিগগিরই তারা আবার আলোচনায় বসবেন।

হুথি নিয়ন্ত্রিত বন্দর ও সানা বিমানবন্দর পুনরায় চালু করা, পুনর্গঠনের প্রচেষ্টা ও বিদেশি বাহিনীকে ইয়েমেন ছাড়ার সময়সীমা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

এই আলোচনা ইয়েমেনি সরকার ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বন্ধ এবং রাজনৈতিক শান্তি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে সৌদি আরব পৌঁছায় হুথি প্রতিনিধি দল। এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক  সফর ছিল।

২০১৪ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি।  হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ লড়াই শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।  

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী