হরিয়ানায় পরিবারের সদস্যদের সামনে ৩ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত চার পুরুষের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলেও, কাউকে গ্রেফতার করলে পারেনি পুলিশ। হরিয়ানার পানিপথে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, অভিযুক্তরা ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রে সজ্জিত ছিলেন। অভিযুক্ত চারজন ওই নারীদের বাড়িতে ঢুকে পরিবারের বাকি সদস্যদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তাদের সামনেই পেশায় দিনমজুর তিন নারীকে ধর্ষণ করা হয়। পালিয়ে যাওয়ার সময় তাদের নগদ টাকা ও গয়না ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

পুলিশ আরও জানায়, এই ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেদিন রাতে আরেকটি বাড়িতে হামলা হয়। সে বাড়িতে অসুস্থ এক নারীকে লাঞ্চিত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হামলাকারীরা ওই নারীর স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, ‘দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। হামলার ধরনও এক রকম। ধারণা করছি, দুটি ঘটনায় একই হামলাকারী জড়িত ছিল। তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের