১৭ লাখ ‘অবৈধ’ আফগান আশ্রয়প্রার্থীকে পাকিস্তান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৯

গত কয়েক মাসে পাক-আফগান সীমান্তবর্তী প্রদেশগুলোতে ‘জঙ্গি’ হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ইসলামাবাদের। এমন বাস্তবতায় অনুমতি ছাড়া বসবাসরত প্রায় ১৭ লাখ আফগানিস্তানের আশ্রয়প্রার্থীকে আগামী নভেম্বরের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

জঙ্গি হামলা উদ্বেগজকভাবে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে। এসব ঘটনায় আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ইসলামাবাদ। যদিও এসবের সঙ্গে নিজেদের কোনও সম্পর্ক নেই বলে দাবি তালেবান সরকারের। তারপরও আর ছাড় দিতে রাজি নয় দেশটির প্রশাসন। ফলে আফগান ‘অবৈধ’ আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি মঙ্গলবার (৪ অক্টোবর) ঘোষণায় অবৈধ আশ্রয়প্রার্থীদের অবিলম্বে পাকিস্তান ছাড়তে বলেছেন। যদিও সম্প্রতি বেলুচিস্তানে ভয়াবহ হামলায় অর্ধশতাধিক মানুষ নিহতে তালেবান জড়িত কিনা এ নিয়ে অভিযোগ তুলেননি তিনি।

২০২১ সালে আশরাফ গণির সরকারকে উৎখাত করে আবারও ক্ষমতায় ফিরে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ওই সময়ে অনেক আফগান নাগরিক প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নেয়। জাতিসংঘের পরিসংখানে দেখা গেছে, ১৩ লাখ আফগান নাগরিক শরণার্থী হিসাবে নিবন্ধিত এবং আরও ৮ লাখ ৮০ হাজার থাকার জন্য আইনি মর্যাদা পেয়েছেন। কিন্তু শরণার্থী মর্যাদা পায়নি অবৈধভাবে ১৭ লাখ আফগান নাগরিক পাকিস্তানে অবস্থান করছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের থাকার কোনও বৈধতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব অবৈধদের আগামী নভেম্বরের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে। স্বেচ্ছায় বা জোর করেই হোক। যদি তারা যেতে না চায়, ‘আইনপ্রয়োগকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’ সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম