বায়ু দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতি মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ২২:৫০আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২২:৫০

দেশের বিভিন্ন স্থানে বায়ুতে দূষণ বেড়ে যাওয়ার কারণে তা মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাত ও স্কুল বন্ধের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। দাবানল থেকে নতুন করে দূষণের আশঙ্কার পর দেশটির পরিবেশ অধিদফতর এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুমে চাষের জন্য বাগান তৈরির জন্য আগুন দেওয়া হয়। এসব আগুনের ফলে ইন্দোনেশিয়ার আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। এতে ঝুঁকির মুখে পড়ে জনস্বাস্থ্য। এ সময় টুরিস্ট অপারেটর ও এয়ারলাইন্স কোম্পানিগুলোরও উদ্বেগ বাড়ে।

সোমবার এক বিবৃতিতে পরিবেশ অধিদফতেরর মহাপরিচালক ওয়ান আব্দুল লতিফ ওয়ান জাফর বলেছেন, মালয়েশিয়ার ১১টি এলাকায় অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে।

গত সপ্তাহে মালয়েশিয়া বলেছিল, এই দূষণের জন্য দায়ী ইন্দোনেশিয়া। তবে সীমান্ত অতিক্রম করে মালয়েশিয়ায় ধোঁয়া পৌঁছানোর কথা অস্বীকার করেছে জাকার্তা।

মালয়েশিয়ার পরিবেশ অধিদফতর এর আগে বলেছিল, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ও বর্নেও দ্বীপে আগুনের ২৫০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এগুলোর কোনোটাই মালয়েশিয়ার নয়।

ওয়ান আব্দুল লতিফ বলেছেন, বায়ু দূষণ সূচক (এপিআই) ২৪ ঘণ্টার বেশি সময় ধরে যদি ১৫০ অতিক্রম করে তাহলে পরিস্থিতির মোকাবিলার জন্য কৃত্রিম বৃষ্টিপাত ও অন্যান্য পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেছেন, এপিআই যদি ১০০তে পৌঁছায় তাহলে স্কুলগুলোর শ্রেণিকক্ষের বাইরের কর্মসূচি বন্ধ রাখা হবে।আর যদি তা ২০০তে পৌঁছায় তাহলে স্কুল বন্ধ রাখা হবে।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে, অঞ্চলটিতে চাষাবাদের কাজে বায়ু দূষণ করা রোধে একটি আইন প্রণয়ন করার জন্য।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে