ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোইনু: চীনে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৪:৫০আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৪:৫৮

চীনের দক্ষিণ প্রদেশ গুয়াংডং ও হাইনান দ্বীপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোইনু। শনিবার (০৭ অক্টোবর) বড় ঢেউ, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের বিষয়ে সতর্কতা জারি করেছে চীন। উপকূলীয় এ অঞ্চলে শনিবার ও রবিবারে আঘাত হানবে ঘূর্ণিঝড় কোইনু।

রাজ্য মহাসাগরীয় প্রশাসন বলেছে, শনিবার ও রবিবার ঝড়ের প্রভাবে দক্ষিণ চীন সাগরে নয় মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সে কারণে এই অঞ্চলটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চার রঙের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা।

জাপানি ভাষায় কোইনু অর্থ ‘কুকুরের বাচ্চা’। ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার বলেছে, কোইনু ৫-২০ কিলোমিটার বেগে চীনের দক্ষিণ উপকূলের দিকে আসছে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি সোমবার দুর্বল হয়ে যাবে।

কোইনুর তাণ্ডবে তাইওয়ানে একজন প্রাণ হারিয়েছে। তাছাড়া ৪০০ জন আহত হয়েছিল। এই ঝড়ের আঘাতে দ্বীপের পূর্ব উপকূলে অর্কিড দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান