উত্তর গাজার হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়া সম্ভব নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১০:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৩৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, উত্তর গাজার হাসপাতাল থেকে হাজার হাজার গুরুতর রোগীকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর গাজা ফাঁকা করার হুমকির পরিপ্রেক্ষিতে সংস্থাটি বলেছে, রোগীদের জীবন বিপন্ন করে স্থানান্তর সম্ভব নয়। শনিবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছে, উত্তর গাজায় দুটি হাসপাতাল আছে। যদি ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী রোগীদেরকে সরিয়ে নেওয়া হয় তাহলে তারা জীবনের ঝুঁকিতে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে উত্তর গাজা ছাড়ার ইসরায়েলি হুমকিকে প্রত্যাহার করতে হবে। সংস্থাটি আরও বলেছে, গণ উচ্ছেদ ভয়ংকর হবে। এতে রোগী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বেসামরিক লোকজন সমস্যায় পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের নিকট গাজার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী চিকিৎসা  সরঞ্জাম সরবরাহ করার জন্য একটি ‘মানবিক করিডোর’ খুলতে হবে।

ইসরায়েল-ফিলিস্তিনির সংঘাত আজ অষ্টম দিনে গড়িয়েছে। হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলি বোমা হামলায় দুই হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের