আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করবেন চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩, ১০:৫৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:২৮

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন চীনা রাষ্ট্রদূত ঝাই জুন। ইসরায়েল-হামাস সংঘাত বন্ধের বিষয়ে চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে যাবেন তিনি। রবিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলা হয়েছে, দুই পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, পরিস্থিতি সহজ করতে এবং শান্তি আলোচনার জন্য সমন্বয় করবেন ঝাই জুন।

গত শুক্রবার চীনে আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত সিসিটিভিকে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনির সংঘর্ষ ‘আরও ছড়িয়ে পড়ার’ সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিকট এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব দিয়েছে দেশটি।

প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ নয় দিন। এতে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি ও দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম