বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলন

বন্ধু শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ১১:৪২আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৩৭

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে তাকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী বেইজিং-এ অবতরণ করে। বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনের শীর্ষ কর্মকর্তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম চীন সফর।

চীনের যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর দশম বর্ষপূর্তিতে রাজধানী বেইজিংয়ে এই সম্মেলন বসেছে। ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া, মিসর, সার্বিয়া ও চিলিসহ অনেক দেশের নেতা জড়ো হয়েছেন বেইজিংয়ে।

বুধবার (১৮ অক্টোবর) শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এর আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই সফরের মধ্য দিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনেকে কেন্দ্র করে প্রস্তুত বেইজিং, ছবি: সিনহুয়া

২০১৩ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগ নেন শি জিনপিং। এতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এশিয়া থেকে ইউরোপজুড়ে বিস্তৃত। শতাধিক দেশ রেলপথ, বন্দর, মহাসড়ক ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তবে এটিকে পশ্চিমা দেশগুলোর বিরোধী প্রকল্প হিসেবে দেখে অনেকে। সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের