শি-পুতিনের আলোচনায় থাকবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত?

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩, ২০:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২০:২৯

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় স্থান পেতে পারে ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাত। মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রুশ বার্তা সংস্থা রিয়া। 

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুতিন বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় এড়াতে সহযোগিতা করতে চায় মস্কো। একই দিন তিনি ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের আরও চারটি দেশের সঙ্গে কথা বলেছেন।

মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র আবারও ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিয়ে পুতিনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যর্থনীতির ফল এই সহিংসতা। দেশগুলোর পক্ষ থেকে সমস্যাটি খারিজ করার মনোভাবের ফলে পরিস্থিতির অবনতি হচ্ছে।

রুশ বার্তা সংস্থা রিয়া পেসকভকে উদ্ধৃত করে বলেছে, সংঘাতটি বিস্তৃত হওয়ার হুমকি এখনও রয়েছে। যা পুরো অঞ্চলে একেবারে অকথ্য পরিণতি নিয়ে আসতে পারে।

তিনি আরও বলেছেন, মূল বিষয় হলো এই ‘উত্তপ্ত’ যুদ্ধ থামানো। পরে নতুন উদ্যোগ নিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করা। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রয়োজন, ইসরায়েলের প্রয়োজন নিরাপত্তা নিশ্চয়তা। ইসরায়েলিদের শান্তিতে বসবাস ও নিরাপদবোধ করা উচিত।

পেসকভ বলেছেন, সংঘাত নিয়ে পুতিনের এখন পর্যন্ত কোনও শান্তি পরিকল্পনা নেই। এই বিষয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার বেইজিংয়ে অবতরণ করেছেন পুতিন। বুধবার (১৮ অক্টোবর) শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরের মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধে লিপ্ত রাশিয়ার সঙ্গে চীনের ‘সীমাহীন সম্পর্ক’ নতুন উচ্চতা পেতে পারে  বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি