বিদ্রোহীদের কড়া জবাবের হুঁশিয়ারি মিয়ানমার জান্তার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালানোর অঙ্গীকার করেছেন সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং। জাতিগত বিদ্রোহীরা চীন সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি শহর দখলে নিয়ে চীন-মিয়ানমার বাণিজ্য রুট অবরুদ্ধ করার পর, শুক্রবার এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্র পরিচালিত ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলে দেওয়া এক ভাষণে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘সরকার পাল্টা আক্রমণ চালাবে’ এমন ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

এ সময় প্রতিবেশী কাচিন রাজ্যের কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি-কেআইকে-এর বিরুদ্ধে জান্তা বাহিনীর ‘পরিবহন সুবিধা’ ও সামরিক ঘাঁটিতে আক্রমণ করার অভিযোগে এনেছেন তিনি। সামরিক বাহিনী এর মোক্ষম জবাব দেবে বলেও সতর্ক করেছেন জান্তা প্রধান।

বৃহস্পতিবার জাতিগত বিদ্রোহীদের তিনটি গোষ্ঠীর সমন্বিত সংগঠন ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ দাবি করেছে, তারা শান রাজ্যের বেশ কয়েকটি ফাঁড়ি, চারটি শহর দখল ও চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অবরুদ্ধ করেছে।

২০২১ সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতা দখলে নেওয়ার পর জান্তা সরকারের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় সমন্বিত আক্রমণের ঘটনা। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা দখলের পর সবচেয়ে কঠিন সামরিক চ্যালেঞ্জ মুখে পড়েছে জান্তার সরকার।

/এএকে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক