তাজিকিস্তানে নতুন ভারতীয় রাষ্ট্রদূত রাজেশ উইকে

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩:১৯

তাজিকিস্তানে নতুন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ উইকে। তিনি ২০০৬ ব্যাচের একজন আইএফএস অফিসার। মঙ্গলবার (০৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বুধবার এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্য এএনআই।

এক প্রেস বিবৃতিতে এমইএ জানায়, ‘আইএফএস রাজেশ উইকে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাজিকিস্তানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি।’ 

ওই বিবৃতিতে আরও বলা হয়, রাজেশ শ্রীঘ্রই এই পদে দায়িত্বগ্রহণ করবেন।

এর আগে, এই পদে বহাল ছিলেন ১৯৯৭ ব্যাচের আইএফএস অফিসার ভিরাজ সিং। ২০১৯ সালে তাজিকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন তিনি।

ঐতিহ্যগতভাবেই ভারত ও তাজিকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। একটি সরকারি নথিতে বলা হয়, ১৯৯২ সালের ২৮ আগস্টে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ-পর্যায়ের সফর দ্বিপাক্ষিক এ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পুরনো এ শেকড় দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যেতে সাহায্য করেছে। দুই দেশের মধ্যে সহযোগিতার এ সম্পর্ক সামরিক এবং প্রতিরক্ষাসহ মানব প্রচেষ্টার সকল দিককেই অন্তর্ভুক্ত করেছে।

সাধারণত জাতিসংঘের বিভিন্ন পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর বেশিরভাগ নির্বাচনেই ভারতকে সমর্থন করে তাজিকিস্তান। সম্প্রতি ২০২২ সালের জুনে ও ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ সুরক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির সদস্যপদের প্রার্থী হিসেবে ভারতকে সমর্থন জানায় দেশটি। ২০২২ সালেও ২০২১-২২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি অস্থায়ী আসনের প্রার্থী হিসেবে তাজিকিস্তানের সমর্থন পায় ভারত।

তৎকালীন ভারতীয় প্রেসিডেন্ট শ্রী রাম নাথ কোবিন্দের রাষ্ট্রীয় সফরকালে ২০১৮ সালের ৮ অক্টোবর জারি করা একটি যৌথ বিবৃতিসহ ইউএনএসসি এর স্থায়ী সদস্য প্রার্থী হিসেবে ভারতকে প্রকাশ্যে সমর্থন করে তাজিকিস্তান। এছাড়া, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশ হিসেবে ভারতকে দৃঢ়ভাবে সমর্থন জানায় তাজিকিস্তান। এসসিও একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংস্থা।

২০১৩ সালের মার্চে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে (ডব্লিউটিও) তাজিকিস্তানের যোগদানকে সমর্থন করে ভারত। পানি সম্পকির্ত বিভিন্ন বিষয়ে জাতিসংঘে তাজিকিস্তানের প্রস্তাবগুলোকেও ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে দেশটি। এছাড়া, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য প্রার্থী হিসেবে ভারতের সমর্থন পায় তাজিকিস্তান।

/এএকে/
সম্পর্কিত
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
সর্বশেষ খবর
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী