গাজা সংঘাত নিয়ে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন আজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৫:০১আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আজ শীর্ষ সম্মেলন করতে যাচ্ছে উদীয়মান আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস। মঙ্গলবার (২১ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অুনষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনটি। এই সম্মেলনে ব্রিকস জোটের নেতাদের সঙ্গে যোগ দেবেন সৌদি আরব, ইরান, মিসর, ইথিওপিয়ার নেতারা। একইসঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই আলোচনায় অংশ নেবেন। সোমবার এই খবর জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা ব্লুমবার্গ।

ব্রিকস নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া এই ভিডিও শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী ভাষণ দেবেন তিনি।

সোমবার এক বিবৃতিতে রামাফোসা জানান, এই আলোচনায় সৌদি আরব, ইরান, মিসর, ইথিওপিয়া, আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। চলতি বছরের শুরুর দিকে এই ছয়টি দেশকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভার্চুয়াল এ বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও অংশ নেবেন।

গাজায় ইসরায়েলের চলমানে আগ্রাসনে এখন পর্যন্ত ১৩ হাজার ৩শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৫শ’ শিশু এবং ৩ হাজার ৫শ নারী। 

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী