উত্তর কোরীয় স্যাটেলাইট হোয়াইট হাউজ ও পেন্টাগনের ছবি তুলেছে, দাবি কিমের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৪:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৫৩

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট হোয়াইট হাউজ, পেন্টাগন এবং কাছাকাছি এক মার্কিন নৌ-ঘাঁটির ছবি তুলেছে বলে দাবি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। স্যাটেলাইটের সাহায্যে গোপনে এসব ছবি তুলেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএন-এর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দক্ষিণ কোরিয়া, গুয়াম ও ইতালির বেশ কয়েকটি শহর ও সামরিক ঘাঁটির ছবি তুলেছে। তবে এখনও কোনও ছবি প্রকাশ করেনি তারা। 

এদিকে স্পাই স্যাটেলাইটটি এখনও অপারেশন চালাচ্ছে কিনা, এর মাধ্যমে তোলা ছবিগুলো কিম যে বহির্বিশ্বে প্রকাশ করেনি সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের প্রথম স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। চলতি বছরে দুবার ব্যর্থ হলে গত সপ্তাহে পিয়ংইয়ং সফলভাবে এই স্পাই স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে।

এদিকে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার এই দাবিকে চাইলেই যাচাই করতে পারে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, উত্তর কোরিয়ার স্পাই স্যাটেলাইট ব্যবহারের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশটি যা করেছে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইনকে লঙ্ঘন করে।

এর আগে উত্তর কোরিয়া জানায়, ডিসেম্বরের ১ তারিখ  থেকে আনুষ্ঠানিকভাবে উৎক্ষেপণ শুরু হবে স্পাই স্যাটেলাইটের। তবে কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, ফাইন-টিউনিং প্রক্রিয়া এক বা দুদিন আগে শেষ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ