সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ সংস্থা, সন্দেহের তির চীনের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:০৫

সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে স্পেস এজেন্সির মুখপাত্র বলছেন, হ্যাকাররা যেসব তথ্য পেয়েছেন তাতে রকেট ও স্যাটেলাইট অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। এ খবর জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম উইয়ন। 

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মুখপাত্র বলেছেন, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনুমোদিত এই অ্যাকসেসের ঘটনাটি ঘটে। তবে সাইবার হামলাটি ঠিক কখন ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি।

মুখপাত্রের মতে, একটি বহিরাগত সংস্থা একটি অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে সাইবার অ্যাটাক সম্পর্কে জানতে পারে। তবে সংস্থাটির পরিচয় তিনি জানাননি। হ্যাকিং প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে একটি বিশদ তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান যৌথভাবে চীনের হ্যাকার গ্রুপ ব্ল্যাকটেকের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের সংস্থাকে সতর্ক করে। সেই জের ধরে চীনের দিকেই সন্দেহের তির যাচ্ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।  

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি অনুসারে, চীনের ওই গ্রুপটি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে আসছে।

/এসএসএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী