মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণে জড়িত পুলিশ সদস্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০৭

বাংলাদেশি এক সাংবাদিককে অপহরণে জড়িত হিসেবে সন্দেহভাজন তিন পুলিশ সদস্যের মধ্যে একজনকে বরখাস্ত করা হয়েছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান আলাউদিন আবদুল মজিদ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ খবর জানিয়েছে।

আলাউদিন আবদুল মজিদ বলেছেন, তদন্তের পর অপর দুই পুলিশ  সদস্যের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেলাঙ্গর পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা সেই তদন্তের অগ্রগতির অপেক্ষায় রয়েছি। 

তিনি বলেন, কুয়ালালামপুর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সদস্যকে আমরা বরখাস্ত করেছি।

এর আগে নাম প্রকাশ না হওয়া এক বাংলাদেশি সাংবাদিক অভিযোগ করেন, মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে বাংলাদেশিদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান করার কারণে তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তাকে নির্যাতন ও ১.৯ মিলিয়ন রিঙ্গিত মুক্তিপণ চাওয়া হয়। 

বাংলাদেশের একটি টিভি চ্যানেলের হয়ে ফ্রিল্যান্স সাংবাদিকতা করা ওই ব্যক্তি অভিযোগ করেছেন, সেলাঙ্গরের ক্লাং এলাকায় একটি বাড়িতে রেখে তিন দিন তাকে নির্যাতন, মারধর, বেত্রাঘাত করা হয়েছে। তাকে অপহরণে মালয়েশীয় পুলিশের কয়েকজন সদস্যকে কাজে লাগায় দুই বাংলাদেশি ব্যক্তি।

বাংলাদেশি সাংবাদিক বলেছেন, পুলিশ উদ্ধারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় তিন দিন পর তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি