ফিলিপাইনে ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৮

ভূমিকম্পের রেশ না যেতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফিলিপাইনে। স্থানীয় একটি ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একটি জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

মর্মান্তিক এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তারা বলছে, এই সহিংসতার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। একটি সভ্য সমাজে এমন সহিংসতার কোনও স্থান নেই, এবং এটি এমএসইউ-এর মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ন্যাক্কারজনক অপরাধ। তারা জানায়, আমরা আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে  এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

/এসএসএস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের