পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলা, ২ সেনাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিলাসের কাছে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গিলগিট-বালতিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনাও রয়েছেন। পাকিস্তানের জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাসটিকে উদ্দেশ করে হামলাকারীরা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।  আহতদের পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের মুখপাত্র গোলাম আব্বাসের মতে, এ হামলার ঘটনায় ২৬ জন আহত হয়েছেন। 

হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি। গুলি চালানোর পর একপর্যায়ে বাসটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

এদিকে কোনও গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে পাক সরকার।

উল্লেখ্য, চিলাস শহরটি খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কাছে গিলগিট বাল্টিস্তানের পার্বত্য অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলিতে সেখানে হামলা বাড়ছে, যার মধ্যে বেশ কিছু হামলার জন্য পাকিস্তানি তালেবান, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দায় স্বীকার করেছে। 

পাকিস্তানের প্রায় সব জায়গায় বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে সশস্ত্র হামলার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। দুটি প্রদেশই আফগানিস্তানের সীমান্তবর্তী।

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি