অবশেষে ন্যাটো জোটে সুইডেনের অন্তর্ভুক্তিতে সমর্থন দিলো তুর্কি পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪

অনেক জলঘোলা করার পর সুইডেনকে ন্যাটোয় যোগদানের অনুমতি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র বিষয়ক কমিশন মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া বাস্তবে রূপ নেবে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে। 

শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল। এখন সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো সদস্য হওয়ার আগে তুরস্কের সংসদের সাধারণ পরিষদকে চূড়ান্ত সবুজ সংকেত দিতে হবে। তবে এই ভোটের কোনও দিন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে এতদিন তুরস্কের আপত্তি ছিল। অন্যান্য দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে চাচ্ছিল না। দীর্ঘ ১৯ মাস চেষ্টার পর অবশেষে তা মেনে নেওয়া হলো।

তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় এবং তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না। শুধু তাই না, সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

চলতি বছরের অক্টোবরে ফিনল্যান্ড ও সুইডেন নিজস্ব নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে সামরিক জোট ন্যাটোয় যোগদানের সিদ্ধান্ত নেয়।

/এসএসএস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী