জাপানে সুনামি পরামর্শ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩

জাপানে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে অব্যাহত থাকা সব সুনামি পরামর্শ তুলে নেওয়া হয়েছে। ওইদিন ভূমিকম্প কবলিত অঞ্চলে আরও ভূমিকম্প ও সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। পরে সুনামি সতর্কতাকে ‘পরামর্শে’ নামিয়ে আনা হয়। জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনটিতে বলা হয়, জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবারের ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর জাপান সাগর বরাবর সুনামি সংক্রান্ত সব পরামর্শ তুলে নিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

সোমবার আরও ভূমিকম্প ও সুনামির সতর্কতা জারির পর হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

জাপানের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল বাহিনী।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম