ছিনতাই হওয়া কার্গো জাহাজ থেকে ভারতীয় ক্রুদের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৪, ২১:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২২:৪৫

সোমালিয়া উপকূলের কাছে ছিনতাই হওয়া কার্গো জাহাজে থাকা সব ভারতীয়কে উদ্ধার করেছেন ভারতের নৌবাহিনীর কমান্ডাররা। শুক্রবার (৫ জানুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন, এমভি লিয়া নরফোক-এর সব ভারতীয় ক্রু নিরাপদ আছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে,  নৌবাহিনীর অভিজাত কমান্ডো ইউনিট মার্কোস কার্গো জাহাজে অবস্থান নিয়ে সেখানে থাকা ১৫ ভারতীয়কে উদ্ধার করেছে।

সামরিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদর দফতর সাগরে অভিযানে থাকা কমান্ডোদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটি ছিনতাই হয়েছিল। ছিনতাইয়ের খবর প্রথম জানিয়েছিল ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। 

পরে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাইকে কার্গো জাহাজ অভিমুখে পাঠানো হয়েছে। হেলিকপ্টার থেকে জলদস্যুদের জাহাজ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

গত মাসে আরব সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। সাগরে কয়েকটি জাহাজ আক্রান্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম