তাইওয়ানে ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৪

তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী তাইপেসহ বিভিন্ন এলাকায় শত শত ভোটক্রেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছেন। চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকে গণতান্ত্রিক যাত্রা ধরে রেখেছে দেশটি।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) তৃতীয় মেয়াদে জয়ী হতে পারে বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নিয়ে কাজ করে আসছে ডিপিপি। 

নির্বাচনে লাইয়ের অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হো ইয়ু ইহ এবং তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে। 

তাইওয়ানের সংবিধান অনুসারে, কোনো নাগরিক সেখানে টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভূখণ্ডটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

১ কোটি ৯৫ লাখ ভোটার দ্বীপ রাষ্ট্রটিতে। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় শনিবার  সন্ধ্যার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে হত সাত দশকেরও বেশি সময় ধরে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। শি জিনপিং সম্প্রতি জানিয়েছেন,  তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ কেউ ঠেকাতে পারবে না। 

/এসএসএস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের