সিঙ্গাপুরে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিরল অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭

সিঙ্গাপুরের মন্ত্রী সুব্রামানিয়াম ঈশ্বরানের বিরুদ্ধে এক বিরল দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সরকারের মন্ত্রী হিসেবে সুবিধা নেয়াসহ ২৭টি অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এ ঘটনায় বিস্মিত পুরো সিঙ্গাপুরবাসী। কারণ দেশটি স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সুপরিচিত। সেখানে এমন একটি অভিযোগের ঘটনা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

সিঙ্গাপুরের পর্যটন শিল্পের দায়িত্বে ছিলেন সুব্রামানিয়াম ঈশ্বরান। অভিযোগ ওঠার পর দোষ স্বীকার না করে মঙ্গলবার পদ ছেড়ে দিয়েছেন তিনি। তবে সব বেতন ও ভাতা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

২০২৩ সালের জুলাই থেকে তার বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গত বছর জুলাইয়ে গ্রেফতার হওয়ার পর তাকে ছুটিতে পাঠানো হয়েছিল। কিন্তু ছুটিতে থাকলেও প্রতি মাসে সাড়ে আট হাজার সিঙ্গাপুরি ডলার ভাতা নেন তিনি। সঙ্গে এমপি হিসেবে তিনি মাসে কমপক্ষে ১৫ হাজার ডলার বিভিন্ন ভাতা পেয়েছেন। বিশ্বে সবচেয়ে বেশি বেতন পান সিঙ্গাপুরের আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, ঈশ্বরানের বিরুদ্ধে মোট ২৭টি অভিযোগ আনা হয়েছে। তাতে ধনকুবের ওং বেং সেং-এর ব্যবসায় সুবিধা দেওয়ার জন্য কমপক্ষে এক লাখ ৬০ হাজার ডলার মূল্যের বিভিন্ন উপহার তিনি গ্রহণ করেছেন।

এদিকে ২০০৮ সালে সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ঈশ্বরান। এই আয়োজনে জড়িত ছিলেন ওং বেং সেং। তার বিরুদ্ধে যে ২৭টি অভিযোগ আনা হয়েছে সেগুলোতে ঘুষ দাতা হিসেবে ওং-এর নামও রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম