দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৪, ২২:৩০আপডেট : ১০ মে ২০২৪, ২২:৩০

দেহরক্ষীদের প্রধান সের্হি রুডকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৯ মে) জানিয়েছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।

জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা প্রশাসন (ইউডিও)-র প্রধান সের্হি রুডকে পরিচালকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন রুড।

কিন্তু কেনো বরখাস্ত করা হয়েছে সেটি জানানো হয়নি। তাছাড়া এই পদে কাকে স্থলাভিষিক্ত করা হবে সেটিও জানায়নি প্রেসিডেন্টের কার্যালয়।

মঙ্গলবার ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-র এক ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলেনস্কিসহ দেশটির  উচ্চপদস্থ অন্য কর্মকর্তাদের হত্যায় রুশ ষড়যন্ত্র বানচাল করে দেওয়ার দাবি করেছে এসবিইউ।

রুশ নিরাপত্তা বাহিনী (এফএসবি)-র কাছে গোপন তথ্য পাচার করার সন্দেহে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে আটক করার কথাও জানায় এসবিইউ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযানের পর থেকে বিভিন্ন সময় জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। গত বছর জেলেনস্কি বলেছিলেন, অন্তত পাঁচ থেকে ছয়বার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী