জয় দাবি করে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৭

পাকিস্তানের সাধারণ নির্বাচন জয় দাবি করে পিএমএল-এন দলের নেতা নওয়াজ শরিফ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে দেওয়া ভাষণে তিনি বলেছেন, তিনি একটি ঐক্যবদ্ধ সরকার করতে চান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

বিজয় ভাষণ হিসেবে দাবি করা বক্তব্যে নওয়াজ শরিফ বলেছেন, শেহবাজ শরিফকে আজ দায়িত্ব দিয়েছি ফজলুর রহমান, খালিদ মকবুল সিদ্দিকী ও আসিফ আলি জারদারির সঙ্গে যোগাযোগ করার জন্য।

তিনি বলেছেন, ভোটের পর পিএমএল-এন দেশের একক বৃহত্তম দল। দেশকে সংকট থেকে উত্তরণের দায়িত্ব তার দলের। আমাদের একমাত্র এজেন্ডা সমৃদ্ধ পাকিস্তান।

সাবেক এই প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তার দল পিএমএল-এন এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী হতে পারেনি। জোট সরকার গঠনে অপর দলগুলোকে তিনি আমন্ত্রণ জানাবেন। তিনি চান পাকিস্তানকে পাল্টে দিতে অপর দলগুলোর সঙ্গে সম্প্রীতির আলোকে বসতে।

খবরে বলা হয়েছে, সব আসনের ফলাফল এখনও পাওয়া যায়নি। যে বেসরকারি ফলাফল পাওয়া গেছে তাতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পিএমএল-এন তাদের চেয়ে পিছিয়ে রয়েছে। তবে পিটিআই নেতারা দাবি করছেন, তাদের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন এবং কেন্দ্রে সরকার তারাই গঠন করবেন।

জিও নিউজের খবর অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৬টির মধ্যে ২৫১টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ১০১ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৭০ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৫১টি।

পাকিস্তানে সরকার গঠনের জন্য ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টিতে জয়লাভ করতে হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে