পাকিস্তানে পিপিপির সমাবেশে বন্দুকধারীদের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৪

পাকিস্তান পিপলস পার্টি-পিপিপির সমাবেশে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। সোমবার দেরা ঈসমাইল খান শহরের ভুঁদো এলাকায় এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পুলিশ জানিয়েছে, সাধারণ নির্বাচনে খাইবার পাখতুনখাওয়ার একটি আসন থেকে বিজয়ী হয়েছেন পিপিপি প্রার্থী আহমেদ করিম কুন্দি। তাকে অভিনন্দন জানাতে গাড়িবহর নিয়ে যাচ্ছিল তার সমর্থকরা। হাঁটতলা থানার কাছে অজ্ঞাত বন্দুকধারীরা সমাবেশের একটি গাড়িতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর, এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, পিপিপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্দি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, পিপিপির অগ্রগতিতে ঈর্ষান্বিত বিরোধীরা। সাধারণ নির্বাচনে তার ভাই আহমদ কুন্দির বিজয় তারা মেনে নিতে পারেনি। তাই তো তাদের শান্তিপূর্ণ সমাবেশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, কাপুরুষোচিত এই ঘটনার নেপথ্যের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। হামলাকারীদের গ্রেফতার না করলে পিপিপি আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের