পাকিস্তানকে উত্তেজনা এড়ানোর আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

পাকিস্তানে নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলো প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা।

তিনি জানান, পাকিস্তানের সকল সমস্যা আইনি কাঠামোর মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন মহাসচিব। জনগণের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বানও জানিয়েছেন গুতেরেস।  

পাকিস্তানে সকল প্রকার সহিংসতা ও উত্তেজনা পরিহার করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহাসচিব।সেই সাথে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্তের আহ্বানও জানানো হয়েছে।

এর আগে ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউসহ অন্যান্য দেশ।  

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ফলাফল দেরিতে প্রকাশ করা ভোট গ্রহণে কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া ভোটের দিন মোবাইল পরিষেবা স্থগিত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধানত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষিপ্ত বিক্ষোভ করছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম