মিয়ানমারে বিদ্রোহীদের কাছ থেকে শহর পুনরুদ্ধারের দাবি জান্তার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৯

মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি পুনরুদ্ধার করেছে জান্তা সরকারের সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

শাসক বিরোধী একটি গোষ্ঠী মঙ্গলবার ভোরে অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত মিয়ানমারের বিকল্প সরকারের সেনাবাহিনীর সাথে প্রায় ১০ দিন ধরে ব্যাপক লড়াই চলে জান্তা সেনাবাহিনীর। সোমবার পুরো শহর পুনরুদ্ধার করে জান্তা বাহিনী। তবে পুরো শহরে ব্যাপক নৃশংসতা চালিয়েছে তারা।

৩ ফেব্রুয়ারি শহরের তিনদিক ঘেরাও করে জান্তা বাহিনী। আর তারপরই শহরটি পুনরুদ্ধারে অভিযান চালায় তারা। গত বৃহস্পতিবার থেকে জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এর মধ্যে লড়াই চলে। শনিবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও পিডিএফ এর সঙ্গে ১৮টি জায়গায় জান্তা বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। তাদেরকে সাহায্য করে বিমান বাহিনী ও আর্টিলারি সেনা ইউনিট।

এসময় শহরের বিভিন্ন এলাকায় জান্তা ও প্রতিরোধ বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। জান্তা বাহিনীর বোমা হামলায় বেসামরিক লোকদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহত হয় অনেক মানুষ।  

গত বছরের ৬ নভেম্বর কাওলিনের দখল নেয় পিডিএফ ও কেআইএ। গত মাসে সাগাইং অঞ্চলের আরেকটি শহর পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় জান্তা বাহিনী।  

/এস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি