সরকার গঠনে পর্যাপ্ত আসন রয়েছে শাহবাজ নেতৃত্বাধীন জোটের  

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

পাকিস্তানের সরকার গঠন করার জন্য পর্যাপ্ত আসন রয়েছে শাহবাজ নেতৃত্বাধীন জোটের। শাহবাজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়ালের পিপিপি-র নেতৃত্বে ছয় দলের একটি জোটের মোট আসন সংখ্যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার নির্ধারিত সীমা সহজেই অতিক্রম করবে। দেশটির নির্বাচন কমিশনের হিসেবে এমন তথ্যই ওঠে এসেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, জোটের ছয়টি দলের মোট সাধারণ আসনের সংখ্যা ১৫২টি হয়। এছাড়া, দলগুলোর সম্মিলিত সংরক্ষিত আসনের সংখ্যা দাঁড়াবে মোট ৭০টি। এরমধ্যে নারী আসনের সংখ্যা ৬০টি এবং ১০টি সংখ্যালঘু আসন। সেগুলো নিয়ে জোটটির মোট আসনের সংখ্যা কেন্দ্রে সরকার গঠনের জন্য ন্যূনতম ১৬৯টি আসন সীমা সহজেই অতিক্রম করবে।

তবে দলগুলো ২২৪টি আসন অর্জনের জাদুকরী সংখ্যা অর্জন করতে পারবে কি-না তা এখনও বলা যাচ্ছে না। এই সংখ্যক আসন অর্জন করতে পারলে জোটটি ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে।

তবে পার্টির ঘোষণা অনুযায়ী পিটিআই-সমর্থিত প্রার্থীরা মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমীন (এমডব্লিউএম) এর সঙ্গে যুক্ত হলে সংরক্ষিত নারী ও সংখ্যালঘু আসনগুলোতেও ভাগ পাবে। তবে এমডব্লিউএম খাইবার পাখতুনখোয়া থেকে শুধু একটি আসন জিতেছে। তাই পিটিআই তখন শুধু সেই প্রদেশের নারীদের জন্য বরাদ্দকৃত ১০টি সংরক্ষিত আসনের ভাগীদার হবে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী