রাতের আঁধারে ইমরানের ম্যান্ডেট চুরি করা হয়েছে: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ম্যান্ডেট ‘রাতের আঁধারে চুরি’ করা হয়েছে বলে দাবি করা হচ্ছেবুধবার (১৪ ফেব্রুয়ারি) পিটিআইর কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান এমন দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি জোর দিয়ে বলেছেন, জনগণের পছন্দকে গুরুত্ব না দিয়ে পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

এ বিষয়ে এক্সে করা ওই পোস্টে রওফ হাসান বলেছেন, পাকিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার স্বপ্ন ও ক্ষমতা দুটোই ইমরান খানের রয়েছে। তিনিই সেই ব্যক্তি যিনি জনগণের অপ্রতিরোধ্য বিশ্বাস ও আস্থার প্রতিদান দিয়েছেন। তবে রাতের অন্ধকারে তার ম্যান্ডেট চুরি করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দেশটির ‘গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের একেবারে মূলে আঘাত করছে।’ পাশাপাশি এটি ‘জাতীয় স্বার্থ এবং এর জনগণের কল্যাণের প্রতি অনীহার’ প্রকাশ।

পিএমএল-এন'র নেতৃত্বে একটি সম্ভাব্য জোট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ প্রত্যাখ্যান করেছে এমন একগুচ্ছ অপরাধীকে নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দেশটির গুরুতর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার চিত্রকেই আরও গভীরভাবে প্রতিফলিত করছে।’

সম্ভাব্য এ জোটটিকে ‘অন্ধকারের বাহিনী’ হিসেবে উল্লেখ করে তাদের থামানোর আহ্বান জানিয়েছেন রওফ হাসান। তিনি বলেছেন, ‘জনগণ যাদের নেতা হিসেবে বেছে নিয়েছে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ