১ মার্চের মধ্যে শপথ নেবেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ১ মার্চের মধ্যে শপথ নিতে হবে। তাকে শপথ বাক্য পাঠ করাবেন বর্তমান প্রেসিডেন্ট ডা. আরিফ আল আলভি। রবিবার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অথবা ১ মার্চ শুক্রবার রাষ্ট্রপতি ভবন বা আইওয়ান-ই-সদরে অনুষ্ঠিত হবে। তার আগেই ২৮ বা ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাতীয় পরিষদ।

ধারণা করা হচ্ছে, পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফকেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জাতীয় পরিষদ।

এর আগে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর, ২০২২ সালের ১১ এপ্রিল পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শেহবাজ শরীফ। 

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা; প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা; জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা; সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনীর; নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজী; বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর;  তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকার; ফেডারেল মন্ত্রিসভার সদস্য; বিদেশি রাষ্ট্রদূত; হাই কমিশনার; জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা; সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক; ফেডারেল সচিব; পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল; পাকিস্তানের অডিটর জেনারেল; পাঞ্জাব ও সিন্ধুর মুখ্যমন্ত্রী; প্রদেশের গভর্নর; এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

এদিকে, পাকিস্তানের সংবিধানের ৪১(৫) অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার কারণে যদি ওই সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত না হয়,তখন সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

সে হিসেবে, আগামী ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী