পাকিস্তানের জাতীয় পরিষদ

প্রথম অধিবেশন শুরু হয়েছে, স্পিকার নির্বাচন শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩

এক ঘণ্টারও বেশি সময় বিলম্ব হওয়ার পর পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। কোরআন তেলোয়াতের পর নির্বাচিত আইনপ্রণেতাদের শপথবাক্য পাঠ করাবেন বর্তমান স্পিকার রাজা পারভেজ আশরাফ। শুক্রবার অধিবেশনের দ্বিতীয় দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশ শুধু সংসদ সদস্যদের শপথ পাঠের পর বৈঠকের মুলতবি ঘোষণা করা হবে।

অধিবেশনের দ্বিতীয় দিন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সেদিনই তাদেরকে শপথ পাঠ করানো হবে। তারপর শনিবার তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সংসদ সদস্যরা।

স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। স্পিকার নির্বাচনে আয়াজ সাদিকের বিপরীতে আছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পিটিআই-সমর্থিত আমির ডোগার। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে পিএমএল-এন।

এ দিকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফের বিপরীতে লড়বেন পিটিআই-সমর্থিত ওমর আইয়ুব। পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট প্রার্থী। ডেপুটি স্পিকার পদে লড়ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী গোলাম মুস্তফা শাহ।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। সাধারণ পরিষদের ২৬৪টি আসনে ভোট হয়। এই নির্বাচনে পাকিস্তান হরিক-ই-ইনসাফকে (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান।

তবে ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএল-এন আর ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে ও প্রদেশগুলোতে সরকার গঠন করছে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের