বার্ষিক সংসদীয় বৈঠকের সমাপনীতে আর সংবাদ সম্মেলন করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৮:২৩আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৮:৩৫

বার্ষিক সংসদীয় বৈঠকের সমাপণীতে সংবাদ সম্মেলন না করার ঘোষণা দিয়েছে চীন। চলতি বছর থেকে এই নিয়ম কার্যকর হবে। সোমবার (৪ মার্চ) এক চীনা কর্মকর্তা জানিয়েছন, এ বছর বার্ষিক সংসদীয় বৈঠকের সমাপণীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং কোনও সংবাদ সম্মেলন করবেন না। এর মধ্য দিয়ে দেশটির তিন দশক ধরে বজায় রাখা ঐতিহ্যের অবসান হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

১৯৯৩ সাল থেকে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এর বার্ষিক সমাবেশের পর সাংবাদিকদের সঙ্গে সম্মেলন করে আসছেন চীনা প্রধানমন্ত্রীরা। ফলে বিস্তৃত একটি সংবাদ সম্মেলনে সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করার একটি বিরল সুযোগ পেতেন বিদেশি সাংবাদিকরা।

সোমবার একটি সংবাদ সম্মেলনে দেশটির এমন সিদ্ধান্ত নেওয়া কারণ বর্ণনা করেছেন এনপিসির মুখপাত্র লু কিনজিয়ান। তিনি বলেছেন, বার্ষিক সংসদীয় বৈঠকে সরকারের মন্ত্রীরা আরও ব্রিফিং করবেন। সেখানে মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তারা কূটনীতি, অর্থনীতি এবং জনগণের জীবিকা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলবেন।

এসময় লু আরও বলেছেন, এনপিসি’র ভবিষ্যত সমাপনী বৈঠকে প্রধানমন্ত্রী কোনও মিডিয়া ব্রিফিং করবেন না।

গত বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির বার্ষিক সংসদীয় সমাপনীতে প্রথম মিডিয়া সম্মেলন করেছিলেন লি। এসময় দেশের বেসরকারি খাতকে আশ্বস্ত করতে চেয়েছিলেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি