রাশিয়ার সীমান্তে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৯:৩৬

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুই রুশ নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ মার্চ) এই হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার আঞ্চলিক গভর্নর বলেছেন, ‘তিনটি কামিকাজে ড্রোন’ ব্যবহার করে অঞ্চলটির একটি গ্রামে ইউক্রেনের সশস্ত্র বাহিনী হামলা করেছিল।

টেলিগ্রামে একটি পোস্টে বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বিস্ফোরণের কারণে দুইজন নিহত এবং তৃতীয় একজন গুরুতর আহত হয়েছেন। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানাননি তিনি।

এদিকে, রাশিয়ার এমন দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম