চীনের উত্তরাঞ্চলের একটি ভবনে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৪, ১৮:২০আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৮:২০

চীনের উত্তরাঞ্চলে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং আরও আরও ২৬ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সকালে সানহে শহরের একটি ফ্রাইড চিকেনের দোকানে বিস্ফোরণটি ঘটেছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

সানহে রাজধানী বেইজিং থেকে পশ্চিমে এক ঘণ্টার ড্রাইভিং দূরত্বে অবস্থিত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ হয়েছে।

খবর পেয়েই আগুন নেভাতে ছুটে যান দমকল ও উদ্ধার কর্মীরা। সকাল ১১টা পর্যন্ত দমকল বাহিনীকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

জাতীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এপির সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বের রাস্তা আটকে দিয়েছে পুলিশ। সেখানে সাধারণ মানুষের চলাচল নিষেধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন থেকে ধোয়া বের হতে দেখা গেছে।

/এএকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম