কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯:৫৪

ভারতের কলকাতায় একটি বহুতল ভবন ধসে ৮ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের মধ্যে এখনও আটকে রয়েছেন কয়েকজন। রবিবার (১৭ মার্চ) রাত ১২টায় এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এই খবর জানিয়েছে।

ওই দিন রাতে গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন একটি বহুতল ভেঙে পড়ে। এতে বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে উদ্ধার করে তারা। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

প্রশাসন জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভবন ধসের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম