পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৪:৩২আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৪:৩২

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলায় একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবারের (২০ মার্চ) ওই ঘটনায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আট জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খনি পরিদর্শক আব্দুল রশিদ জানিয়েছেন, সেই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া সব মরদেহ উদ্ধার করা হয়েছে। মিথেন গ্যাসের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আব্দুল আরও বলেন, তদন্তকারীরা এখনও বিস্ফোরণের কারণ নির্ধারণে কাজ করছেন।

খনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের কয়লা খনিতে নিরাপত্তার মানদণ্ড সাধারণত উপেক্ষা করার কারণে প্রায় প্রতি বছরই দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক শ্রমিক নিহত হন। এদিকে, ঝুঁকি ও কম মজুরি সত্ত্বেও শত শত খনি শ্রমিক বেলুচিস্তানে কাজ করেন।

/এসএইচএম/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?