মস্কোতে কনসার্টে হামলা: ইউক্রেন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১২:৫০আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১২:৫০

মস্কোতে কনসার্ট হলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা যে কোনও তথ্য অবশ্যই শেয়ার করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২২ মার্চ) এই কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তিনি বলছিলেন, মস্কোর কাছে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেনের জড়িত না থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয়, তবে এ বিষয়ে তাদের কাছে থাকা যে কোনও তথ্য রাশিয়ার সঙ্গে শেয়ার করা উচিত।

এর আগে, হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছিলেন, ‘এই ঘটনার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়রা জড়িত ছিল এমন কোনও আলামত নেই।’

এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘হোয়াইট হাউজ বলেছিলেন, ‘মস্কোতে সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়দের জড়িত থাকার কোনও লক্ষণ দেখছে না তারা। একটি শোকাবহ ঘটনার মাঝেই মার্কিন কর্মকর্তারা কীসের ভিত্তিতে কোনও ব্যক্তির নির্দোষিতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান?’

তিনি বলেন, ওয়াশিংটনের কাছে কোনও তথ্য থাকলে তা শেয়ার করা উচিত। আর তা না থাকলে তাদের এমনভাবে কথা বলা উচিত নয়।

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে শুক্রবার (২২ মার্চ) রাতে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ৬০ জনেও বেশি মানুষ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তবে ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও হামলার জন্য কারা দায়ী এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের